বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

খালিদ হোসেন মিলটন গলাচিপা (পটুয়াখালী) :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১

গলাচিপায় ৪টি ইউনিয়নের নির্বাচন উপলক্ষে পিজাইডিং ও সহকারী পিজাইডিং কর্মকর্তাদের নিয়ে গতকাল উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার এর সভাপতিত্বে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাঁন আবি শাহনুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা সরকারি ডিগ্রী কলেজ অধ্যক্ষ মো. ফোরকান কবির, গলাচিপা থানা অফিসার্স ইনচার্জ এম আর শওকত আনোয়ার, জেলা অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার শফিকুল ইসলাম, গলাচিপা পল্লী উন্নয়ন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মাহাবুব হাসান শিবলী। প্রশিক্ষণ কর্মশালায় সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন গলাচিপা উপজেলা নির্বাচন অফিসার মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার বলেন আগামী ২১শে জুন ইউপি নির্বাচনে, নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন ও গণতন্ত্রের স্বার্থে সবাইকে সঠিক ভাবে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। এছাড়া প্রতিটি ভোট কেন্দ্রে আইন শৃংঙ্খলা বাহিনী সার্বিক নিরাপত্তার ব্যবস্থা কঠিন হস্তে দমন করা হবে বলে অফিসার ইনচার্জ জানান। উল্লেখ্য গলাচিপা উপজেলার আমখোলা, গোলখালী, চিকনিকান্দি ও রতনদী তালতলী ইউনিয়নে ৪২জন পিজাইডিং, ২শত ৭জন সহকারী পিজাইডিং ও ৪শত ১৪জন পোলিং এই প্রশিক্ষণে অংশ গ্রহণ করে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com