বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

৭ ঘণ্টার আগুনে চার গুদামের সব পুড়ে শেষ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১১ জুন, ২০২১

গাজীপুরের টঙ্গীতে ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে চারটি গুদামে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি, উত্তরার তিনটি ও ঢাকা জোন-৩ এর একটিসহ মোট সাতটি ইউনিট প্রায় ৭ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে গিয়ে অন্তত তিন জন আহত হয়েছেন। তাদেরকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (১০ জুন) রাত ৯টায় টঙ্গীর মিলগেট অলিম্পিয়া টেক্সটাইল মিলের ভেতরে টিনশেডের গুদামে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান জানান শুক্রবার (১১ জুন) ভোর সাড়ে ৪টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এখনো ডাম্পিংয়ের কাজ চলছে বলে জানান তিনি।

ঝুট ব্যবসায়ী সবুজ জানান, রাত ৯ টার দিকে হঠাৎ করে তার ঝুট গুদামে আগুনের সূত্রপাত হয়। আগুন মুহূর্তের মধ্যে পাশের চারটি গুদামসহ পাশের আরও তিনটি গুদামে ছড়িয়ে পড়ে। বিকালে গুদামগুলোতে কয়েক ট্রাক ঝুট মালামাল সংরক্ষণ করা হয়। ধারণা করা হচ্ছে, দিনমজুরদের সিগারেটের আগুন কিংবা কয়েলের আগুন থেকে গুদামে আগুন লাগতে পারে। আগুনে গুদামে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে। টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইকবাল হোসেন জানান, রাত ৯টায় হঠাৎ করেই নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিলের ভেতরে টিনশেডের ঝুটের গুদামে আগুন লাগে। মুহূর্তেই পাশের গুদামে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মোট সাতটি ইউনিট ৭ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ভয়াবহ এই আগুনে একটি গুদামের শেড ধসে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে এলেও গুদামের ভেতরে এখনও আগুনের শিখা জ্বলছে। সেখান থেকে মাঝেমধ্যেই আগুন জ্বলে উঠছে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি জানাতে পারেননি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com