বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

এনআইডির দায়িত্ব ইসিতে থাকা উচিত: সিইসি

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় শনিবার, ১২ জুন, ২০২১

পরিচয়পত্র (এনআইডি) ব্যবস্থাপনার দায়িত্ব নির্বাচন কমিশনের কাছেই থাকা উচিত বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সিইসি কে এম নূরুল হুদা। বরিশালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। গতকাল শনিবার (১২ জুন) দুপুর ২টায় বরিশাল সার্কিট হাউসে ‘পৌর এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন সিইসি। তিনি বলেন, এনআইডি সংক্রান্ত নির্বাচন কমিশনের মতামত প্রতিবেদন আকারে সরকারের কাছে জমা দেওয়া হয়েছে। এদিকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে দেশের বিশিষ্ট ৪২ জন নাগরিকের দুর্নীতি অভিযোগের বিষয়ে সিইসি বলেন, অভিযোগকারীদের সরকারি কেনাকাটা আইনের বিষয়ে ধারণা নেই। তাদের সবগুলো অভিযোগ মিথ্যা এবং অসত্য। তাদের অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেন তিনি।
আসন্ন ২১ জুনের নির্বাচন অবাধ, সুষ্ঠু, সুন্দর করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে সাংবাদিকদের জানান সিইসি। এর আগে বরিশাল সার্কিট হাউসে পৌর এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।
বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল, মেট্রো পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান, বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন প্রমুখ। সভায় বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com