রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গড়তে ক্রীড়া চর্চার বিকল্প নেই-রাজিবুল করিম রাফি

আবু সাঈদ বগুড়া :
  • আপডেট সময় শনিবার, ১২ জুন, ২০২১

বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়নে নওদাপাড়া নবীগঞ্জ দাখিল মাদরাসার প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে আন্তঃমাদ্রাসা ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা নওদাপাড়া স্কাউট মাঠে অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার উক্ত খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিশিন্দারা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক ছাত্রনেতা রাজিবুল করিম রাফি। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,” সুস্থ্য দেহ সুন্দর মন খেলাধুলা বিনোদন সবার প্রয়োজন। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। ক্রীড়াচর্চার মাধ্যমে তাদের সঠিক পৃষ্ঠপোষকতা করে সমাজের বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করা সম্ভব। প্রতিটি আয়োজন একটি একটি সফল ভ্রাতৃত্ব তৈরী করে। যুবকরাই পারে সৃজনশীলতা তৈরী করতে”। নওদাপাড়া নবীগঞ্জ দাখিল মাদরাসার সুপার হযরত আলীর সহ সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিশিন্দারা ইউপি সদস্য শহিদুল ইসলাম নান্টু, ইউপি সদস্য প্রার্থী মিনা বেগম, কল্পনা বেগম, বিশিষ্ট ব্যবসায়ী জহুরুল ইসলাম, আবদুল মান্নান, আইয়ুব আলী, সদর যুবলীগ নেতা মনিরুজ্জামান মনির প্রমুখ। আন্তঃমাদ্রাসার প্রতিযোগীতায় মোট ১২ টি ব্যাচ অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় অংশগ্রহণ করে ২০১৭ ও ২০১৮ এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা। খেলায় ২-০ গোলে ২০১৮ এর ব্যাচ জয় লাভ করে। খেলা পরিচালনা করেন রেফারী অত্র মাদ্রাসার শরীরচর্চা শিক্ষক হাসান ইমাম খোকন এবং সহকারি রেফারি সোহেল রহমান ও সিজান হাসান। আয়োজকদের মধ্য উপস্থিত ছিলেন ওমর ফারুক, আব্দুল মোমিন রাজু, সিহাব উদ্দীন, ইমরান হোসেন, সোহেল রানা, গালিব হাসান, শাওন আহমেদ প্রমুখ। খেলায় সর্বোচ্চ গোলদাতা হিসেবে মেরোপা লাভ করে আলী হাসান শাওন। শ্রেষ্ঠ গোলকিপার শেরোপা লাভ করেন ইমরান হোসাইন। খেলা শেষে প্রধান অতিথি রানার্স আপ ও বিজয়ী দলের মাঝে চ্যাম্পিয়ন ট্রফি, মেডেল ও প্রাইজমানি বিতরন করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com