বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সশরীরে পরীক্ষা নিচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ১৩ জুন, ২০২১

যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে পরীক্ষা নেয়া শুরু করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। গতকাল রোববার (১৩ জুন) সকাল ১০টা থেকে বিভিন্ন বিভাগের পরীক্ষা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল রোববার ৮টি বিভাগের ১১টি সেমিস্টার পরীক্ষা শুরু হয়েছে। পাশাপাশি বিভিন্ন বিভাগের মিডটার্ম পরীক্ষাও চলছে। পরীক্ষাগুলো হলো- লোকপ্রশাসন বিভাগের একটি সেমিস্টার, ব্যবস্থাপনা বিভাগের একটি, আইন বিভাগের একটি, মার্কেটিং বিভাগের একটি, ফার্মেসি বিভাগের একটি, পরিসংখ্যান বিভাগের দুইটি, আইসিটি বিভাগের দুইটি ও অ্যাকাউন্টটিং বিভাগের দুইটি। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. মো. আবু তাহের জাগো নিউজকে বলেন, ‘আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে পরীক্ষা নেয়া শুরু করেছি। পাশাপাশি শিক্ষার্থীদের বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। যতটা সম্ভব জনসমাগম কমাতে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। প্রতিটি অনুষদের সামনে পৃথক সাবান-পানির ব্যবস্থা করা হয়েছে।’ প্রসঙ্গত, দেশের করোনা পরিস্থিতিতে গত ২৩ ফেব্রুয়ারি উপাচার্যের সঙ্গে ডিন ও প্রভোস্টদের এক সভা থেকে চলমান সব পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয় কুবি প্রশাসন। পরে ৩ জুন একাডেমিক কাউন্সিলের সভা থেকে পুনরায় ১৩ জুন থেকে সশরীরে পরীক্ষা শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com