বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

যেখানে নিষেধাজ্ঞা নেই, সেখানে ইউপি নির্বাচন হবে: কে. এম. নূরুল হুদা

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় রবিবার, ১৩ জুন, ২০২১

প্রধান নির্বাচন কমিশনার কে. এম. নূরুল হুদা বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী যেখানে করোনা সংক্রমণের ক্ষেত্রে নির্বাচনে নিষেধাজ্ঞা নেই, সে সব এলাকায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। যেখানে নিষেধ আছে সেখানে নির্বাচন বন্ধ করা হবে। করোনা পরিস্থিতির উন্নতি হলে ওইসব এলাকায় নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল রবিবার (১৩ জুন) মাদারীপুরের শিবচরে অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনকে সামনে রেখে মাঠ পর্যায়ের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনায় অংশ নিয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মাদারীপুরের সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি আরও বলেন, মাঠ পর্যায়ে ইউপি নির্বাচনে সহিংসতারোধে স্থানীয় প্রশাসন কঠোরভাবে দায়িত্ব পালন করবে। এছাড়া কিছু কিছু ইউনিয়নে এবার পরীক্ষামূলকভাবে ইভিএম-এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উল্লেখ্য, ২১ জুন প্রথম ধাপে দেশের অন্যান্য স্থানের মতো মাদারীপুরের ১৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com