বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বরিশালে হেপাটাইটিস, ক্যান্সার ও পানি বাহিত রোগ প্রতিরোধ বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা

বরিশাল প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ১৩ জুন, ২০২১

জনসচেতনতা তৈরী করা গেলে হেপাইটাইটিস, ক্যান্সার ও পানি বাহিত রোগের মত মরণব্যাধি থেকে মুক্তি পাওয়া সম্ভব।এসকল রোগ নিয়ে এমনই তথ্য প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর লাইফ স্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন আয়োজিত কর্মশালা থেকে। রবিবার (১৩ই) জুন, সকাল ১১টায় বরিশাল নগরীর ব্র্াউন্ড কম্পাউন্ড রোডস্থ বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের স্বাস্থ্য ভবন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বর্ণমালা কমিউনিকেশনের আয়োজনে ও স্বাস্থ্য অধিদপ্তর শিক্ষা ব্যুরোর সহযোগিতায় বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ বাসু দেব দাশের সভাপতিতে প্রধার অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তর শিক্ষা ব্যুরো প্রধান আঃ আজিজ। এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুল ইসলাম, বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজের পরিচালক এম মনিরুজ্জামান শাহিন,বরিশাল জেলা সিভিল সার্জন ডাঃ মনোয়ার হোসেন প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা সৈয়দ জলিল। অনুষ্ঠান সঞ্চলান করেন সহকারী প্রশাসন ডাঃ শ্যামল কৃষ্ণ মন্ডল। কর্মশালায় শুরুতেই মুল প্রবন্ধে উল্লেখ করেন নিরাপদ পানির অভাবে প্রতিবছর বিশ্বে পানি বাহিত রোগে ১৫ লক্ষ মানুষ আক্রান্ত হয়। এবং ৮ লক্ষ ৪২ হাজার মানুষ অকালে মৃত্যু বরন করে। বিশ্ব স্বাস্থ সংস্থার হিসাবে বিশ্বে প্রতি ৩ জন মানুষের মধ্যে ১জন হেপাটাইটিস ও হেপাটাইটিস সি ভাইরাসে আক্রান্ত হয়। ২০১৫ সালে এই ভাইরাসে আক্রান্ত হয়ে ১৩ লক্ষ মানুষ মৃত্যু বরন করে। এসময় কর্মশালার মাধ্যমে পানি বাহিত রোগ থেকে বাঁচতে বিশুদ্ধ পানি পান করার পরামর্শ দেন। কর্মশালায় বিভিন্ন মসজিদ-মাদ্রাসা ইমাম গণ,মুক্তিযোদ্ধা,উন্নয়ন সংস্থার প্রতিনিধি, স্বাস্থ্য কর্মী ও প্রিন্ট এবং ইলেকটক্সি মিডিয়া কর্মী সহ বিভিন্ন পেশার ৪৫ জন সদস্য অংশ গ্রহন করে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com