বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নয়নাভিরাম অপরূপ সৌন্দর্যের হালদার বিল

প্রদীপ কুমার দেবনাথ বেলাব (নরসিংদী) :
  • আপডেট সময় রবিবার, ১৩ জুন, ২০২১

নরসিংদী জেলার বেলাব উপজেলার সীমান্তবর্তী বেলাব – ঢাকা সড়কের পাশে তিন উপজেলার তিনটি মৌজার মিলনস্থলে মনোমুগ্ধকর হালদার বিল অবস্থিত। জেলার শিবপুর উপজেলার জয়নগর, বেলাব উপজেলার আমলাব আর রায়পুরার মরজাল ইউনিয়নের মৈশারটেক, উজিলাব এবং রাজবাড়ী গ্রামের মাঝখানে সাদা – লাল শাপলায় ঢাকা অপার সৌন্দর্যের এ বিলটি। বিলের মাঝ দিয়ে বয়ে গেছে আড়িয়ালখাঁ নদ। আর নদের উপর রায়পুরা ও শিবপুর উপজেলাকে সংযুক্ত করার জন্য ব্রীজ। শিল্পীর রংতুলিতে আঁকা ছবির বাস্তব চিত্র যেন ফুটে উঠেছে এখানে। বিলপাড়ে গেলে এর চারপাশের দৃশ্য আপনাকে ভুলিয়ে দিবে কষ্ট, যন্ত্রণা আর দুশ্চিন্তা। আপনি হারিয়ে যাবেন এর মনোলোভা সুন্দরের ভুবনে। প্রকৃতি যেন নিজ হাতে এমন চমৎকার সৌন্দর্য তৈরি করে দিয়েছেন। চারদিকে গাছ-গাছালি আর পত্র-পল্লব বেষ্টিত গ্রামগুলো কবিদের স্বপ্নেবুনা চির প্রশান্তির আশ্রয়স্থল। বিকেলে এখানকার সৌন্দর্য আরও বেশি আকর্ষণ করে। পাখিদের কলতান, ছোট ছোট ছেলে-মেয়েদের বৈকালিক উন্মাদনা, গৃহপালিত পশুর অবাধ বিচরণ, প্রকৃতি প্রেমিকদের আনাগোনা, স্নিগ্ধ সমীরণ, জলজ ফুলের আকর্ষণীয় রুপ সত্যিই বিমোহিত করার মতো? উন্নত যোগাযোগ, আধুনিক নাগরিক সুবিধা আর বিনোদনের ব্যবস্থা থাকলে তুলনামূলক উন্নত বিনোদন পার্ক তৈরি হতে পারে এটি। বিলটি বেলাব উপজেলা থেকে ৪ কিমি, রায়পুরার মরজাল থেকে ১ কিলোমিটার, শিবপুরের কামারটেক বাস-স্টেশন থেকে ১০ কিলোমিটার দূরত্বে অবস্থিত। বিলটির ৩ কিলোমিটারের মধ্যে রয়েছে আড়াই হাজার বছরের প্রাচীন পতœতাত্ত্বিক দুর্গ নগরী ওয়ারী – বটেশ্বর। তাই ঐতিহাসিক আর ভৌগোলিক গুরুত্বের আলোকে এবং সৌন্দর্য পিপাসুদের পিপাসা নিবারনে গুরুত্বপূর্ণ ও প্রাকৃতিক সৌন্দর্যের এ স্থানটিকে একটি বিনোদন পার্ক করার দাবি অনেক আগে থেকেই।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com