বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

হিলি বন্দরে পেঁয়াজের কেজি ২৫ টাকা

মোসলেম উদ্দিন (হিলি) দিনাজপুর :
  • আপডেট সময় রবিবার, ১৩ জুন, ২০২১

দিনাজপুরের হিলি বন্দরে পাইকারী বাজারে পেঁয়াজের কেজি ২৫ টাকা। আবার খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৩০ টাকা দরে। আমদানি বাড়ায় কমেছে পেঁয়াজের দাম, বলছেন পেঁয়াজ আমদানি কারকরা। এদিকে বাজারে হঠাৎ পেঁয়াজের দাম কমাই স্বস্তি ফিরেছে ক্রেতা-বিক্রেতাদের মাঝে। রবিবার (১৩ জুন) দুপুরে হিলি বন্দর বাজার ঘুরে দেখা গেছে, এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১০ টাকা। যে পেঁয়াজ গত সপ্তাহে পাইকারী বিক্রি হয়েছিল ৩৪ থেকে ৩৫ টাকা, তা খুচরা বাজারে বিক্রি ছিল ৪০ টাকা দরে। আজ তা পাইকারী বিক্রি হচ্ছে ২৫ থেকে ২৬ টাকা, খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৩০ টাকা দরে। হিলি বাজারের খুচরা পেঁয়াজ ব্যবসায়ী আবদুল লতিফ বলেন, এক সপ্তাহ আগের চেয়ে এখন পেঁয়াজের দাম কমে গেছে। আজ আমরা ২৫ থেকে ২৬ টাকা দরে কিনে বিক্রি করছি ৩০ টাকা কেজি দরে। পেঁয়াজ কিনতে আসা মজিবর রহমান বলেন, এর আগে পেঁয়াজ কিনে খেলাম ৫০ থেকে ৬০ দামে। আজ তা ৩০ টাকা করে নিলাম। দাম কম হওয়াতে ২ কেজি পেঁয়াজ কিনলাম। হিলি বাজারে পাইকারী পেঁয়াজ ব্যবসায়ী ফেরদৌস রহমান বলেন, বর্তমান পেঁয়াজের দাম কমে গেছে, আমরা পেঁয়াজ আমদানি কারকদের নিকট ২৩ থেকে ২৪ টাকা দরে পাইকারী কিনে তা আবার বাজারে পাইকারী বিক্রি করছি ২৫ থেকে ২৬ টাকা দরে। হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানি কারক মনোয়ার চৌধুরী জানান, হিলি বন্দরে পেঁয়াজের আমদানি বৃদ্ধি পেয়েছে। যার কারণে পেঁয়াজের দামও কমে গেছে। আমরা ৩০০ ডলারে ভারত থেকে পেঁয়াজ আমদানি করছি। তা আবার বিক্রি করছি ২৩ থেকে ২৪ টাকা কেজি দরে। পেঁয়াজের দাম কম হওয়াতে আমাদের পরতা কম হচ্ছে। এদিকে হিলি কাস্টমসের ডেপুটি কমিশনার কামরুল ইসলাম জানান, গত ৩ জুন থেকে পুনরায় পেঁয়াজের আমদানি শুরু হয়েছে। ৩ থেকে গতকাল শনিবার ১২ জুন থেকে হিলি বন্দরে পেঁয়াজ আমদানি হয়েছে ৩ হাজার ৪৮৫ মেট্রিকটন। আর তা থেকে রাজস্ব আদায় হয়েছে ৯০ লাখ ৬০ হাজার টাকা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com