বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সাংবাদিকের বাসায় হামলা

সিলেট ব্যুরো :
  • আপডেট সময় রবিবার, ১৩ জুন, ২০২১

সিলেটে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি জুবেল আহমদ সেকেলের বাসায় হামলার ঘটনায় থানায় সাধারণ ডায়রি করা হয়েছে। ১৩ জুন রোববার দুপুরে ওসমানী নগর থানায় এই ডায়রি করেন সেকেল। এরআগে শনিবার ১২ জুন রাত সাড়ে ৮টার দিকে তার বাসায় হামলা চালিয়ে ভাংচুর করে দুর্বৃত্তরা। স্থানীয় সাংসদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে এমন ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা সেকেলের। তিনি জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার এলাকার দাসপাড়া গ্রামের আরিজ কটেজ নামক বাড়িতে একদল দুর্বৃত্ত আকস্মিক হামলা চালায়। এসময় তারা গেট টপকে বাসার ভেতরে প্রবেশ করে ঘরের জানালার গ্লাস ভাঙচুর করে। ১৫-২০ মিনিট তা-ব চালিয়ে দুর্বৃত্তরা চলে যায়। এসময় সাংবাদিক জুবেল আহমদ সেকেল বাসায় ছিলেন না। হামলায় কেউ আহত না হলেও তার স্ত্রী-সন্তান ও পরিবারের সদস্যরা এসময় আতঙ্কে চিৎকার ও কান্নাকাটি করেন। খবর পেয়ে সেকেল দ্রুত বাড়িতে গিয়ে পুলিশে খবর দেন। রাত সাড়ে ৯ টার দিকে ওসমানীনগর থানাপুলিশ ঘটানাস্থল পরিদর্শন করে। রোববার দুপুরেও পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। সাংবাদিক জুবেল আহমদ সেকেল বলেন, কিছুদিন আগে স্থানীয় এমপি মোকাব্বির খানের বিরুদ্ধে উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ একটি সংবাদ সম্মেলন করেন। সেই সংবাদ সম্মেলনের নিউজ আমি করে দেই এবং আমার কর্মরত পত্রিকা দৈনিক যুগান্তরে সেই নিউজ প্রকাশ হয়ে। এতে একটি মহল আমার উপর ক্ষুব্ধ রয়েছেন। এর জের ধরেই আমার বাসায় হামলা হতে পারে আশঙ্কা করছি। তবে কে বা কারা হামলা চালিয়েছে তা এখনও চিহ্নিত করা যায়নি। এ বিষয়ে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক বলেন, হামলার খবর পেয়ে শনিবার রাতেই একদল পুলিশ সাংবাদিক সেকেলের বাড়িতে যায়। রোববারও আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে সেকেল থানায় জিডিও করেছেন। আমরা হামলাকারীদের শনাক্তের চেষ্টা করছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com