বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শাহজাদপুরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নাসিমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল

শাহাজদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ১৪ জুন, ২০২১

শাহজাদপুরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নাসিমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরনসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মূখপাত্র, সাবেক স্বরাষ্ট্র ডাক,টেলিযোগাযোগ, গনপূর্ত গৃহায়ন ও স্বাস্থ্যমন্ত্রী আলহাজ মোহাম্মাদ নাসিমের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে গতকাল রোববার সকালে শাহজাদপুর মডেল পাইলট উচ্চবিদ্যালয় মাঠে স্মরনসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগ আয়োজিত এ স্মরনসভা ও দোয়া মাহফিলে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি শফিকুর রহমান শফির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জাতীয় সংসদ সদস্য সিরাজগঞ্জ-৬ বীরমুক্তিযোদ্ধা আলহাজ মোঃ হাসিবুর রহমান স্বপন। বিষেশ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, পৌর মেয়র মনির আক্তার খান তরুলোদী, উপজেলা আওয়ামীলীগের যুগ্নসাধারন সম্পাদক ও কৈজুরী ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ লিয়াকত, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমিরুল ইসলাম শাহু প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও আওয়ামীলীগের অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার জনসাধারন। আলোচনাসভা শেষে সেখানে দোয়া মাহফিল অনুষ্টিত হয়। এ দোয়া মাহফিলে মোহাম্মদ নাসিমের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করা হয়। এর আগে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে জাতীর জনক বঙ্গবন্ধু শেখমুজিবর রহমান ও মোহাম্মদ নাসিমের প্রতিকৃতিতে পূস্পমাল্য অর্পন করা হয় এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com