বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পরীমণির ঘটনায় জড়িদের বিরুদ্ধে ব্যবস্থা নিন: হারুন

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় সোমবার, ১৪ জুন, ২০২১

চলচ্চিত্র অভিনেত্রী পরীমণিকে ধর্ষণ ও হত্যার চেষ্টার সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করেছেন বিএনপি’র সংসদ সদস্য হারুনুর রশিদ। গতকাল সোমবার (১৪ জুন) জাতীয় সংসদে আয়োডিনযুক্ত লবণ বিল-২০২১ আইনটি পাসের সময় জনমত যাচাই-বাছাইয়ের প্রস্তাব ও সংশোধনীর আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি তোলেন।

তিনি বলেন, ‘পরীমণি বাংলাদেশের একজন প্রখ্যাত শিল্পী। তিনি এ ধরনের ঘটনার শিকার হয়েছেন। চার দিন ধরে তিনি বিচারপ্রার্থী। কিন্তু বিচার পাচ্ছেন না। এটি কি অসত্য? মুনিয়ার ঘটনা ঘটলো। এগুলো যারা ঘটাচ্ছে তারা মাফিয়া।’ সত্যিকার অর্থে যে বিষয়গুলো আজকে বিরাট আকারের সরকারকে নাড়া দিয়েছে সেই বিষয়গুলোকে আমলে নিতে হারুন প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। এর আগে জনমত যাচাইয়ের সময় হারুন বলেন, ‘বাংলাদেশে আইন আছে, কিন্তু তার ব্যবহার নেই। পরীমণির মতো অভিনেত্রী ধর্ষণচেষ্টা ও নির্যাতনের শিকার। কিন্তু আইন থাকার পরও বিচার পাচ্ছেন না।’ পরীমণির প্রসঙ্গ টেনে হারুনুর রশীদ বলেন, ‘সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেই। অবশ্যই এর সঙ্গে জড়িদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। গতকাল এ ব্যাপারে সব মিডিয়ায় প্রচার হয়েছে, আমার আর কী বলার আছে।’ ধর্ষণ ও হত্যাচেষ্টা অভিযোগ তুলে রবিবার (১৩ জুন) নিজের ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর উদ্দেশে একটি পোস্ট দেন পরীমণি। পরে রাতে সংবাদ সম্মেলন করে ঢাকা বোট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (বিনোদন ও সংস্কৃতি) নাসির ইউ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ করেন। সোমবার (১৪ জুন) সাভার থানায় ছয় জনের বিরুদ্ধে মামলা করেন পরীমণি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com