বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

যুব কর্মসংস্থান বিষয়ে মোহনগঞ্জে মিডিয়া বিফ্রিং

নেত্রকোনা প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ জুন, ২০২১

গণতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্ত প্রতিষ্ঠানে অংশ গ্রহণ প্রকল্পের আওতায় স্থানীয় পর্যায়ে যুব কর্মসংস্থান বিষয়ে নেত্রকোনার মোহনগঞ্জে মিডিয়া বিফ্রিং অনুষ্ঠিত হয়। মোহনগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে সোমবার দুপুরে বাংলাদেশ নারী প্রগতি সংঘ মোহনগঞ্জ শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। মোহনগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামানের সভাপতিত্বে ও নারী প্রগতি সংঘের প্রকল্প সমন্বয়কারী মুক্তি মহানায়কের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মোহনগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার শান্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. নূরুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুমানা রহমান, গাগলাজুর ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান, মোহনগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এস এম সারোয়ার খোকন প্রমুখ। দিনব্যাপী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, এনজিওকর্মী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি অংশ গ্রহন করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com