বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দুর্গাপুরে মতবিনিময় সভা

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ জুন, ২০২১

নেত্রকোনার দুর্গাপুরে সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছয় তলা ভবন নির্মানের লক্ষ্যে পুরাতন ভবন অপসারন ও শহীদ মিনার স্থানান্তর বিষয়ক এক মতবিনিময় সভা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মিলনাতয়নে এ সভা অনুষ্ঠিত হয়েছে। মত বিনিময় সভায় উক্ত বিষয়াবলীর উপর বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুামা তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজিব-উল-আহসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, উপজেলা একাডেমীক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মো. সোহরাব উদ্দিন তালুকদার, মহিলা ডিগ্রি কলেজে‘র অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিনয় চন্দ্র সাহা রায়, প্রেসক্লাব সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহনুর-এ আলম, উপজেলা যুবলীগ সহ:সভাপতি সুমন চোধুরী পাভেল প্রমুখ। বক্তারা বলেন, বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন করতে উপজেলার বিদ্যালয় গুলোকে ঢেলে সাজানোর জন্য কাজ করছেন। এরই ধারবাহিতায় অত্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছয়তলা ভবন নির্মান হচ্ছে। ভবন নির্মানে উপস্থিত সকলকে সহায়তা করতে আহবান জানানো হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com