বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে প্রগতিশীল ছাত্র সংগঠনের বিক্ষোভে পুলিশের বাধা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১৬ জুন, ২০২১

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়াসহ তিনদফা দাবিতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ মিছিল করেছে প্রগতিশীল কয়েকটি ছাত্র সংগঠন। মিছিলটি শিক্ষা মন্ত্রণালয়ের সামনের সড়কে ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে পুলিশ। পুলিশি বাধা পেয়ে সেখানেই তাদের দাবিদাওয়া পেশ করে। আজ বুধবার দুপুর পৌনে ১টার দিকে বিক্ষোভ মিছিলটি বের করেন তারা।
এর আগে গতকাল বুধবার সকাল পৌনে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মিছিলটি শুরু হয়ে রাজু ভাস্কর্য, শিক্ষা ভবন, প্রেসক্লাব হয়ে সচিবালয়ের দিকে যায়। সচিবালয় লিংক রোডে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। পরবর্তীতে সেখানে দাঁড়িয়েই তারা তাদের দাবি পেশ করেন।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি আল কাদেরী জয় বলেন, ‘আমাদের দাবি দ্রুত সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে এবং সব শিক্ষার্থীদের টিকা দিতে হবে।’ তিনি আরও বলেন, ‘কলেজ-বিশ্ববিদ্যালয়ের আয়ের ওপর ১৫ শতাংশ কর বাতিল করতে হবে। এবং করোনার সময়ে শিক্ষার্থীদের বেতন-ফি মওকুফ করতে হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com