বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কোটালীপাড়ায় বৃক্ষরোপন

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ১৬ জুন, ২০২১

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার দেবগ্রাম আশ্রয়ণ প্রকল্পে ২শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়েছে। বুধবার উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এ বৃক্ষরোপন করা হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিটুল রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপন কর্মসূচিটির উদ্বোধন করেন। এ সময় উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কৃত্তিবাস পান্ডে, উপ-সহকারী কৃষি অফিসার মনোজ কুমার মৃধা উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিটুল রায় বলেন, দেবগ্রাম আশ্রয়ণ প্রকল্পে ৩০টি পরিবার রয়েছে। এসব পরিবারের ফল ও কাঠের চাহিদা মেটানোর জন্য এই বৃক্ষরোপন করা হলো। উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমানের নির্দেশে উপজেলা কৃষি অফিস এ বৃক্ষরোপন করলো। আগামীতে আমাদের এই ৩০টি পরিবারের জন্য আমাদের পুষ্টি বাগান করার চিন্তা ভাবনা রয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com