বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নরসিংদী’র বাতিঘর মনোহরদী শাখার বৃক্ষরোপণ কর্মসূচি

মাহবুবুর রহমান মনোহরদী (নরসিংদী) :
  • আপডেট সময় বুধবার, ১৬ জুন, ২০২১

নরসিংদীর মনোহরদীতে ‘মুজিব বর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (১৬ জুন) সকালে নরসিংদী’র বাতিঘর মনোহরদী শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মনোহরদীর হেতেমদী মোড় হতে সিএন্ডবি সড়ক পর্যন্ত রাস্তার পাশে ১৫০ টি কাঠ জাতীয় বৃক্ষের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এস.এম কাশেম। নরসিংদী’র বাতিঘর মনোহরদী শাখার সভাপতি মোহাম্মদ মজিবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চন্দনবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আব্দুর রউফ হিরন, খিদিরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান জামিল, মনোহরদী উপজেলা কৃষকলীগের আহবায়ক রমজান আলী, চন্দনবাড়ী ইউপি ০৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আইয়ুব আলী, নরসিংদী’র বাতিঘর মনোহরদী শাখার সহ-সভাপতি ও নিরাপদ সড়ক চাই মনোহরদী শাখার সভাপতি বাবু সঞ্জন রায়, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান হিরন, সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com