রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সান্তাহারে রেলওয়ের ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অর্থদন্ড ও দোকানে সিলগালা

আদমদীঘি প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

বৃহস্পতিবার সকালে বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন ষ্টেশন এলাকায় অভিযান চালিয়েছে রেলওয়ের ভ্রাম্যমান আদালত। রেলওয়ের ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও পাকশী বিভাগীয় ভুসম্পত্তি কর্মকর্তা মো. নুরুজ্জামান অভিযানের নেতৃত্ব দেন। এ সময বিপুল সংখ্যক পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও সান্তাহার নেসকো কর্তৃপক্ষ অভিযানে সহয়তা করেন। সান্তাহার রেলওয়ে কাচারী অফিসের কানুনগো মহসিন আলী জানান, ভ্রাম্যমান আদালতের অভিযানে ভাড়া বকেয়া সহ নানা অনিয়মের কারনে আট জন দোকান মালিকের ৯৫ হাজার টাকা অর্থদন্ড করে তা নগদ আদায় করা হয়। একই সাথে দীর্ঘ দিন ভাড়া বকেয়া রাখার অপরাধে শহরের ষ্টার হোটেলের মালামাল জব্দ করে হোটেলটি রেলওয়ে হেফাজতে নেয়া হয়। এ ছাড়া ভাড়া বকেয়া ও লাইসেন্সের নির্ধারিত জায়গার চেয়ে বেশি জায়গা দখল করায় ১৬টি দাকান সিলগালা করে আদালত। সিলগালা করা সকল দোকানের বৈদ্যূতিক সংযোগ বিচ্ছিন করা হয়। ভ্রাম্যমান আদালত চলাকালিন সময়ে সান্তাহার রেলওয়ে জিআরপি থানার ওসি মনজের আলী, সান্তাহার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পরিদর্শক মো: নুর-এ নবী, সান্তাহার পুলিশ ফাঁিড়র উপ-পরিদর্শক আব্দুল ওয়াদুদ, আদমীঘি থানার উপ-পরিদর্শক আব্দুল রাকিব, এএসআই রুস্তম ফারুক প্রমূখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com