শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

খুলে দেয়া হলো তাজমহল

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

বিশ্বের সপ্তাশ্চর্যের অন্যতম ভারতের উত্তর প্রদেশের আগ্রায় অবস্থিত তাজমহল পর্যটকদের জন্য খুলে দেয়া হয়েছে। ভারতে করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে দুই মাস বন্ধ থাকার পর বুধবার থেকে ১৭ শতকের এই স্মৃতিসৌধটি পর্যটকদের পরিদর্শনের জন্য খুলে দেয়া হয়। তবে আগ্রার জেলা ম্যাজিস্ট্রেট প্রভু সিং সংবাদমাধ্যম আলজাজিরাকে জানিয়েছে, একসাথে মাত্র ছয় শ’ ৫০ জন পর্যটক একত্রে এই স্মৃতিসৌধের ভেতরে অবস্থান করতে পারবেন। স্বাভাবিক সময়ে প্রতিদিন গড়ে ২০ হাজারের মতো পর্যটক তাজমহল পরিদর্শনে আসতেন। এর আগে গত বছরের মার্চে ভারতে করোনাভাইরাস সংক্রমণ শুরু হলে পর্যটকদের জন্য তাজমহল বন্ধ করে দেয়া হয়। পরে সেপ্টেম্বরে তা আবার খুলে দেয়া হয়।এই বছর এপ্রিলে ভাইরাস সংক্রমণ ভয়াবহভাবে বাড়লে আবার বন্ধ করে দেয়া হয় তাজমহল। এদিকে দিল্লির লালকেল্লা, কুতুব মিনারসহ অন্যান্য পর্যটন আকর্ষণ খুলে দেয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অপরদিকে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলেও উত্তর ভারতে হিমালয়ের কোলঘেঁষা পর্যটন স্পট শিমলায় পর্যটকরা ভিড় জমিয়েছেন বলে ভারতীয় সংবাদমাধ্যমে জানানো হয়।
বিশ্বজুড়ে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি তদারককারী জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে, বৃহস্পতিবার পর্যন্ত ভারতে করোনাভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়েছেন দুই কোটি ৯৭ লাখ তিন শ’ ১৩ জন। ভাইরাস সংক্রমণে মৃত্যু হয়েছে তিন লাখ ৮১ হাজার নয় শ’ ৩১ জনের। সূত্র : আলজাজিরা




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com