রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মৌলভীবাজারে মেডিকেল কলেজের দাবীতে জেলা নাগরিক কমিটির মিট দ্যা প্রেস

শ. ই. সরকার জবলু মৌলভীবাজার :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

মৌলভীবাজারে মেডিকেল কলেজের দাবীতে মৌলভীবাজার জেলা নাগরিক কমিটির মিট দ্যা প্রেস অনুষ্ঠিত হয়েছে ১৬ জুন বুধবার দুপুরে। মিট দ্যা প্রেসে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরের জন্য সরকারের কাছে জোর দাবী জানানো হয়। জেলা নাগরিক কমিটির আহ্বায়ক সৈয়দ শাহাব উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব সিনিয়র সাংবাদিক বকসী ইকবাল আহমদের সঞ্চালনায় মৌলভীবাজার প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ মিট দ্যা প্রেসে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার- ২ (কুলাউড়া) সংসদীয় আসনের সাবেক সাংসদ ও জেলা নাগরিক কমিটির উপদেষ্টা এডভোকেট নবাব আলী আব্বাস খান। উপস্থিত ছিলেন জেলা নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সাংবাদিক ও লেখক সরওয়ার আহমদ, বিশিষ্ট লেখক ও গবেষক ব্যাংকার ড. মো. আবু তাহের, উপদেষ্টা ও ডা. ছাদিক আহমদ, উপদেষ্টা ও নাট্যকার খালেদ চৌধুরী, সদস্য সৈয়দ নওশের আলী খোকন, জাসদ নেতা এম এ হক, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মোস্তাক আহমদ মম, সৈয়দ আব্দুর রউফ মানিক, জাতীয় পার্টির কুলাউড়া উপজেলা সভাপতি লুৎফুল হক, রোটারিয়ান এএইচএম সাহাব উদ্দিন আহমেদ, ব্যবসায়ী আমিন উদ্দিন বাবু, সলিল শেখর দত্ত, সদস্য মাহমুদুর রহমান মাহমুদ, দুরুদ আহমদ, চৌধুরী মোহাম্মদ মেরাজসহ জেলা নাগরিক কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। মিট দ্যট প্রেসে প্রেসক্লাবের সাংবাদিকরাও তাদের মতামত তুলে ধরে বক্তব্য রাখেন এসএম উমেদ আলী, সৈয়দ মহসীন পারভেজ, আকমল হোসেন নিপু, সালেহী এলাহী কুটি, পান্না দত্ত, মু. ইমাদ উদ দীন, আহমেদ আফরোজ প্রমুখ। সাংবাদিকরাও অনতিবিলম্বে মৌলভীবাজারে মেডিকেল কলেজ বাস্তবায়নের জোর দাবী জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com