রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রাজবাড়ীতে ভূমিহীন ও গৃহহীনদের দ্বিতীয় পর্যায়ে ঘর প্রদান উপলক্ষে সাংবাদিক সম্মেলন

রাজবাড়ী প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

মুজিববর্ষ উপলক্ষে সারাদেশের ন্যায় রাজবাড়ীতে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত ৪৩০টি ঘর হস্তান্তরের উদ্বোধন উপলক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক দিলসাদ বেগম। সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলার ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা। জেলা প্রশাসন সুত্রে জানাগেছে, মুজিববর্ষ উপলক্ষে দ্বিতীয় পর্যায়ে রাজবাড়ীতে ৪৩০টি ঘর হস্তান্তর করা হবে। এরমধ্যে রাজবাড়ী সদরে ৩শ টি, গোয়ালন্দে ৩০টি, পাংশায় ৩০টি, বালিয়াকান্দিতে ৭০টি। যার নির্মান ব্যায় ধরা হয়েছে ৮ কোটি ১৭ লক্ষ টাকা। এরআগে প্রথম পর্যায়ে রাজবাড়ীতে ১২ কোটি ৯৯ লক্ষ ৬০ হাজার টাকা ব্যায়ে ৭৬০টি নির্মানের পর গৃহহীনদের মাঝে হস্তান্তর করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com