বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

এ্যাম্বুলেন্স থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ১৯ জুন, ২০২১

লালমনিরহাটের আদিতমারীতে থানা পুলিশ এক অভিযান চালিয়ে এ্যাম্বুলেন্স থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করেছেন। এসময় এ্যাম্বুলেন্স চালককে সাইদুল ইসলামকে (৪০) আটক করেছেন পুলিশ। বৃহস্পতিবার (১৭ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট-পাটগ্রাম মহাসড়কের একদল পুলিশ আদিতমারী থানা সংলগ্ন এলাকা থেকে এ্যাম্বুলেন্সটি আটক করেন। শুক্রবার (১৮ জুন) মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় গ্রেফতার দেখিয়ে এ্যাম্বুলেন্স চালককে আদালতে পাঠানো হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন ওসি (তদন্ত) গুলফামুল ইসলাম।আটককৃত সাইদুল ইসলাম কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বাসিন্দা।পুলিশ সুত্রে জানান, কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা থেকে রোগী পরিবহনে ব্যবহ্রত একটি এ্যাম্বুলেন্সে করে মাদক কারবারিরা মহিপুর হয়ে বগুড়ার উদ্দেশ্যে ৪০ কেজি গাঁজা নিয়ে যাচ্ছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আদিতমারী থানা সংলগ্ন এলাকায় এ্যাম্বুলেন্সটি আটক করেন। পরে তল্লাশি চালিয়ে এ্যাম্বুলেন্স থেকে গাঁজা উদ্ধার করেন পুলিশ। আদিতমারী থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) গুলফামুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com