বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মতলব উত্তরে সাদুল্যাপুর ইউনিয়ন জাতীয় পার্টির মতবিনিময় সভা

ইসমাইল খান টিটু মতলব উত্তর :
  • আপডেট সময় শনিবার, ১৯ জুন, ২০২১

চাঁদপুর -২ আসনের অন্তর্গত মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়ন জাতীয় পার্টির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর জেলা জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব এমরান হোসেন মিয়া। সাদুল্যাপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি করিম মোল্লার সভাপতিত্বে, ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাইন উদ্দিন প্রধানের সঞ্চালনায়, বক্তব্য রাখেন ইউনিয়ন জাপার সহ-সভাপতি শাহজালাল প্রধান,যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন প্রধান, সাংগঠনিক সম্পাদক মানিকুর রহমান মুন্সি,মতলব দক্ষিণ উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব ডি এম আলাউদ্দিন, মতলব উত্তর উপজেলা জাতীয় যুব সংহতির সাধারন সম্পাদক আলমাছ মিয়া, মতলব উত্তর উপজেলা জাতীয় ছাত্রসমাজের আহ্বায়ক জহিরুল ইসলামস, গজরা ইউনিয়ন ছাত্র সমাজের আহ্বায়ক নাদিম খান সহ জাতীয় পার্টি, যুবসংহতি ও ছাত্রসমাজের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে এমরান হোসেন মিয়া বলেন এদেশে দূর্নীতমুক্ত উন্নয়ন একমাত্র জাতীয় পার্টির আমলেই হয়েছে। এখন যা হচ্ছে তা হলো লুটপাটের উন্নয়ন। সঠিক ও দূর্নীতিমুক্ত সুষম উন্নয়নের জন্য জাতীয় পার্টিকে ক্ষমতায় নিতে হবে। সে লক্ষ্যেই আমরা প্রতিটি ওয়ার্ড,ইউনিয়নের কমিটি গঠনে কাজ করছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com