বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

অপপ্রচারের বিরুদ্ধে আলফাডাঙ্গা ছাত্রলীগের সংবাদ সম্মেলন

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ১৯ জুন, ২০২১

নবগঠিত আলফাডাঙ্গা পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রায়হান রনিকে ছাত্রদলের যুগ্ন আহবায়ক বলে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রায়হান রনি। গতকাল আলফাডাঙ্গা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনে রনি তার লিখিত বক্তব্যে বলেন, সম্প্রতি এক টুকরা কাগজ আর ফেসবুকে একটি কুচক্রী মহলের তৎপরতায় আমার ব্যক্তিজীবন ও রাজনৈতিক জীবনকে প্রশ্নবিদ্ধ এবং আমাকে হুমকির মুখে ফেলেছে। গত ৬জুন ২০২১ তারিখে জেলা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত কমিটিতে আমাকে পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ঘোষনার পর একটি কুচক্রী মহল আমাকে ছাত্রদল নেতা বানানোর পায়তারা করেন। যা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত এবং মিথ্যাচার মাত্র। আমি এর তিব্র নিন্দা জানাই। আমি স্কুল জীবন হতে ছাত্রলীগের রাজনিতির সাথে জড়িত থেকে মিছিল মিটিংয়ে অংশ গ্রহন করেছি। পরবর্তীতে যশোর পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হই এবং যশোর সদর উপজেলা ছাত্রলীগের রাজনিতীতে সক্রিয় ছিলাম। কোন প্রমান ছাড়া শুধুমাত্র একটি কমিটির কাগজ দেখিয়ে আমাকে ছাত্রদল নেতা বানবনোর অপচেষ্টা চলছে। লিখিত বক্তব্যে রনি আরো বলেন আমাকে নিয়ে ফেসবুক, সহ বিভিন্ন নিউজ পোটাল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াতে এই অপপ্রচারে ইতিমধ্যে আমাকে কেন্দ্র করে ছাত্রলীগের মত একটি বৃহৎ ও সুনামধন্য সংগঠকে কলুষিত করার চেষ্টা করেছে, আমি এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী কাওছার হোসেন টিটো, সহ সভাপতি রাকিবুল ইসলাম দেলোয়ার, যুগ্ন সাধারন সম্পাদক আলামিন রেজওয়ানা, পৌর ছাত্রলীগের সভাপতি রায়হান আজিজ খান, সাধারন সম্পাদক ইলিয়াস শেখ, আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক তৌকির আহম্মেদ ডালিম প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com