বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দুর্গাপুরে অজগর সাপ উদ্ধার

দুর্গাপুর (নেত্রকেনা) প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ২০ জুন, ২০২১

নেত্রকোণার দুর্গাপুরে একটি অজগর উদ্ধার করেছে সেভ দ্য এনিমেলস অফ সুসং সংগঠনের সদস্যরা। শুক্রবার রাত বারোটার দিকে পৌর শহরের চরমোক্তারপাড়া এলাকার একটি বাসা থেকে অজগরটিকে উদ্ধার করে তারা। ঘটনাস্থলে গিয়ে জানা গেছে, শুক্রবার রাতে স্থানীয় বাসিন্দারা টিনের বেড়ার বাঁশের খুঁটিতে অজগরটিকে পেছিয়ে থাকতে দেখে বাঁশ ও লাঠি দিয়ে থেকে মেরে ফেলার চেষ্টা করে। তাৎক্ষণিক সংবাদ পেয়ে বন্যপ্রাণী রক্ষায় ওই সংঘঠনের সদস্যরা ঘটনাস্থল থেকে অজগরটি উদ্ধার করে নিয়ে আসা। ধারণা করা হচ্ছে বাড়ির পাশ দিয়ে বয়ে চলা সোমেশ্বরীর নদীর পানিতে অজগরটি ভেসে চলে এসেছে। পরবর্তীতে নিরাপদ আশ্রয়ের খোঁজে লোকালয়ে চলে আসে প্রায় ৫ ফুট লম্বা ছোট এই অজগরটি। উপজেলা নির্বাহী অফিসার রাজিব উল আহসান জানান, স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য এনিমেলস অফ সুসং সংগঠনের মাধ্যমে আমরা জানতে পারি একটি অজগর ধরা পড়েছে । পরবর্তীতে প্রাণিসম্পদ অধিদপ্তর ও বন বিভাগের সাথে যোগাযোগ করে সংগঠনের সদস্যদের কাছে পরিচর্যার জন্য রেখে দেওয়া হয়েছে। সকালে বন বিভাগ ও প্রাণিসম্পদ অধিদফতরের কর্মকর্তাদের সাথে নিয়ে এটি বনে অবমুক্ত করার ব্যবস্থা করবো।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com