বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ডোমারে জেলা পরিষদের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ

আনিছুর রহমান মানিক ডোমার (নীলফামারী) :
  • আপডেট সময় রবিবার, ২০ জুন, ২০২১

নীলফামারীর ডোমারে করোনাভাইরাস জনিত পরিস্থিতি মোকাবেলায় জেলা পরিষদের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ২০২০/২০২১ অর্থ বছরের এডিপি বরাদ্দের অর্থায়নে উপজেলার ৩শত ৫জন অসহায় মানুষের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। শনিবার (১৯জুন) বিকালে ডোমারে জেলা পরিষদ ডাকবাংলো মাঠে প্রধান অতিথি হিসাবে ত্রাণ সামগ্রী বিতরণ করেন, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জননেতা জয়নাল আবেদীন। এ সময় বিশেষ অতিথি হিসাবে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জয়নুল আবেদীন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মেহেরুন আক্তার পলিন, জেলা পরিষদ সদস্য মিজানুর রহমান, শিউলী আক্তার প্রমূখ বক্তব্য রাখেন। প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা জননেতা জয়নাল আবেদীন জানান, মানীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেয়া করোনাভাইরাস জনিত পরিস্থিতি মোকাবেলায় এর আগে জেলা পরিষদের পক্ষ থেকে বিভিন্ন উপজেলায় হাজারো মানুষের মাঝে একাধীকবার ত্রাণ বিতরণ করা হয়েছে। আজ সকালে ডিমলা উপজেলায় ৫শতাধীক মানুষের মাঝে জন প্রতি ১০ কেজি চাল, ১কেজি মশুর ডাল ও ১লিটার সয়াবিন তেল বিতরণ করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com