শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জাহিদ হাসান-ঊর্মিলার গলাবাজি

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২০ জুন, ২০২১

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। টেলিভিশনে বিভিন্ন সময়ে তাকে দেখা গেছে নানা চরিত্রে। এই মুহূর্তে ঈদুল আজহার নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এর মধ্যেই সম্প্রতি একটি নাটকের শুটিং শেষ করেছেন। এর নাম ‘গলাবাজি’।
ঈদের জন্য নির্মিত এ নাটকে ঊর্মিলা অভিনয় করেছেন বরেণ্য অভিনেতা জাহিদ হাসানের বিপরীতে। সাইদুর রহমান রাসেল পরিচালিত নাটকটি প্রচার হবে কোনো একটি বেসরকারি টিভি চ্যানেলে। ঊর্মিলা এই নাটক নিয়ে বলেন, ‘অনেকদিন পর জাহিদ ভাইয়ের সঙ্গে কাজ করা হলো। তিনি আমার প্রিয় অভিনেতা। তার সঙ্গে জুটি হয়ে কাজ করা সবসময়ই উপভোগ করি। পুরো টিম জমিয়ে রাখেন তিনি। এবারের নাটকের গল্পটিও জমজমাট। দর্শক উপভোগ করবেন বলে আশা করছি।’ এছাড়াও আসছে ঈদে বেশ কিছু নাটক টেলিছবিতে দেখা যাবে ঊর্মিলাকে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com