বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নতুন উইন্ডোজ আসছে ২৪ জুন

আইটি ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২০ জুন, ২০২১

জনপ্রিয় সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট আগামী ২৪ জুন উন্মুক্ত করবে তাদের অপারেটিং সিস্টেমের নতুন ভার্সন উইন্ডোজ ১১। সেদিন মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা এবং প্রধান পণ্য কর্মকর্তা প্যানোস প্যানে এই ঘোষণা দেবেন। এসব তথ্য জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট দ্য ভার্জ।
প্রতিবেদনে বলা হয়, মাইক্রোসফট তাদের উইন্ডোজের লোগোতেও খানিকটা পরিবর্তন আনতে পারে। নতুন সংস্করণটির সাংকেতিক নাম আপাতত ‘সান ভ্যালি’ হবে বলেও শোনা যাচ্ছে। মাইক্রোসফট দুই ডিসপ্লের ডিভাইসের জন্য উইন্ডোজ ১০-এর একটি সংস্করণ তৈরির কথা ভাবছিলো। এখন এই সংস্করণের ভিজ্যুয়াল উপাদানগুলো মূল উইন্ডোজে যুক্ত করা হবে। এরই মধ্যে উইন্ডোজ ১০-এ নতুন আইকন, ফাইল এক্সপ্লোরারের উন্নয়নসহ বেশ কিছু পরিবর্তন এসেছে। এবার উইন্ডোজের মূল অবকাঠামোতেও পরিবর্তন আনছে এই টেক জায়ান্ট। উইন্ডোজের অ্যাপ স্টোরেও পরিবর্তনের আশা করা যেতে পারে বলে জানিয়েছেন মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com