বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ডাক্তারের টেবিলে কুকুর!

মোশাররফ হোসেন দাগনভূঞা :
  • আপডেট সময় সোমবার, ২১ জুন, ২০২১

দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকের টেবিলে কুকুর বসে থাকার ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। গত শনিবার রবিউল আলম সুমন নামের একটি ফেসবুক আইডি থেকে এ ছবিটি পোস্ট করা হয়। স্ট্যাটাসে তিনি এনিয়ে বিরূপ মন্তব্য করেন। তার এ পোস্টটি পরে অনেকে তাদের ফেসবুক আইডি থেকে বিভিন্ন মন্তব্য লিখে পোস্ট করেন। অনেকে হাসপাতালের কর্মকর্তাদের দায়িত্বহীনতা নিয়েও প্রশ্ন তুলে কমেন্টস করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুবায়েত বিন করিম জানান, হাসপাতাল পৌরসভা এরিয়ার মধ্যে। পৌরসভা এরিয়ায় কুকুর নিধন করা পৌর কর্তৃপক্ষের কাজ। আর এ হাসপাতালে কোন নৈশপ্রহরী নেই যে রাতের বেলায় পাহারা দিবে। কুকুর নিধনে পৌর কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা না নেয়ায় হাসপাতাল এরিয়াতে অতিরিক্ত হারে কুকুর বেড়ে গেছে। তাই কুকুর নিধনে তিনি পৌর কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com