বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জামালপুরে জাঙ্ক ফুড ও খোলা খাবার বিরোধী সভা

জামালপুর প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ জুন, ২০২১

জাঙ্ক ফুড, পথ খাবার, খোলা খাবার না খেলে, অনেক রোগ থেকে মুক্তি মিলে’ এই প্রতিপাদ্যের আলোকে ২২জুন জামালপুর সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত হয় অ্যাডভোকেসি সভা। বীরমুক্তিযোদ্ধা ডাঃ নজরুল ইসলাম সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন চিকিৎসক প্রনয় কান্তি দাস। স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর আওতায় লাইফস্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন কার্যক্রমের অংশ হিসেবে জামালপুরে আজমির ইন্টারন্যাশনাল নামে একটি কনসাল্টিং ফার্ম এই সভা অয়োজনে সর্বাত্মক সহায়তা করে। এতে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর প্রশাসন ও প্রশিক্ষণ বিভাগের সহাকারী প্রধান মহিজ উদ্দিন মিয়া। সভায় ধারণাপত্র উপস্থাপন করে জেলা জ্যেষ্ঠ স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা খন্দকার বদরুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আনিছুর রহমান।সভায় অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সাকিব হোসাইন, উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক সাংবাদিক জাহাঙ্গীর সেলিম, জামালপুর পৌরসভার কাউন্সিলর রাজিব সিংহ সাহা, পুলিশ কর্মকর্তা মনিবুর রহমান, কলেজ শিক্ষক তারিকুল ফেরদৌস প্রমুখ। এর আগে স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর সহায়তায় আজমির ইন্টারন্যাশনালের উদ্যোগে শহরে জাঙ্ক ফুড, পথ খাবার, খোলা খাবার বিরোধী মাইকের মাধ্যমে প্রচার কার্যক্রম পরিচলনা করে।জানা যায় এসব খাবার খেয়ে অসংক্রম রোগে আক্রান্ত হয়ে বছরে মোট মৃত্যুর ৭০ভাগ মানুষ প্রাণ হারায়। বক্তারা ক্যান্সরম ডায়াবেটিস, হৃদরোগসহ অন্যান্য মরনব্যধির হাত থেকে নিজেকে সুরক্ষায় রাখতে জাঙ্ক ফুড, পথ খাবার, খোলা খাবার না খাওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়। এ ব্যপারে জনসচেতনতার পাশাপাশি আইন প্রয়োগ করার জন্য দাবি করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com