বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ক্ষতিকর ৮ অ্যাপস থেকে সাবধান

আইটি ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২৩ জুন, ২০২১

অ্যানড্রয়েড স্মার্টফোনে ‘জোকার’-এর হানা। গুগল প্লে স্টোরে ৮টি অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই ভাইরাস স্মার্টফোনে হানা দিচ্ছে বলে জানিয়েছে ভারতের পুণের সাইবার সুরক্ষা সংস্থা কুইকহিল সিকিউরিটি ল্যাবস। প্রতিষ্ঠানটি বলছে, স্মার্টফোনের অ্যাপসগুলো থেকে এসএমএসের মাধ্যমে ব্যবহারকারীদের তথ্য হাতিয়ে বিনা অনুমতিতেই তাদের বিভিন্ন বিজ্ঞাপনের গ্রাহক করে দিচ্ছে ‘জোকার’।
সম্প্রতি এই অ্যাপসগুলো চিহ্নিত করে গুগলকে জানিয়েছে কুইকহিল। পরবর্তীতে ওই ৮টি অ্যাপ নিজেদের প্লে স্টোর থেকে সরিয়ে দিয়েছে গুগল। অ্যাপসগুলো হলো- অক্সিলিয়ারি মেসেজ, ফাস্ট ম্যাজিক এসএমএস, ফ্রি ক্যামস্ক্যানার, সুপার মেসেজ, এলিমেন্ট স্ক্যানার, গো মেসেজেস, ট্র্যাভেল ওয়ালপেপার্স এবং সুপার এসএমএস।

প্রসঙ্গত, ‘জোকার’-এর মতো ট্রোজান ম্যালওয়্যার গত ৩ বছর ধরেই গুগল প্লে স্টোরের অ্যাপসগুলোতে ধরা পড়ছে। তবে নিজেদের সাম্প্রতিক রিপোর্টে এই ৮টি অ্যাপকে গুগল প্লে স্টোরে চিহ্নিত করেছে কুইকহিল। এরপরই তৎপর হয়েছে গুগল। সাইবার সুরক্ষা বিশেষজ্ঞদের মতে, এই অ্যাপসগুলো অ্যানড্রয়েড স্মার্টফোনে থাকলে তা এখনই সরিয়ে ফেলা উচিত ব্যবহারকারীদের




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com