বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সস্ত্রীক করোনা আক্রান্ত বিএনপির সাবেক নেতা মাহবুবুর রহমান

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২৩ জুন, ২০২১

সাবেক সেনাপ্রধান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (২২ জুন) তাদের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া ইউংয়ের সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানান। তিনি জানান, মাহবুবুর রহমান ও স্ত্রী আনারকলি ফরহাদ বানু নাগিনা আমিন করোনায় আক্রান্ত। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে, এখন পর্যন্ত তারা সুস্থ আছেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বড়বোন আনারকলি ফরহাদ বানু নাগিনা আমিনের স্বামী মাহবুবুর রহমান। উল্লেখ্য, ৮২ বছর বয়সী মাহবুবুর রহমান বিএনপির শাসনমালে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ছিলেন। তিনি অষ্টম জাতীয় সংসদে দিনাজপুর-২ আসন থেকে ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০১৯ সালের শেষের দিকে রাজনীতি থেকে অবসর নিয়েছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com