বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সোনাগাজীতে লাল সবুজের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন ওসি সাজেদুল ইসলাম

ছালাহ্ উদ্দিন সোনাগাজী (ফেনী) :
  • আপডেট সময় বুধবার, ২৩ জুন, ২০২১

সবুজ বাংলা গড়ার প্রত্যয়ে লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে টিফিনের টাকায় এক লাখ চারা বিতরণের লক্ষ্যে ফেনী জেলার সোনাগাজী মডেল থানা চত্ত্বরে গাছের চারা রোপণ করে কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। মডেল থানা চত্ত্বরে বুধবার বিকালে প্রধান অতিথি হিসেবে গাছের চারা রোপণ করে কর্মসূচি উদ্বোধন করেন সোনাগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম। কর্মসূচিতে দ্বিতীয় পর্বে কলেজ রোডে শিক্ষার্থী ও পথচারীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, সংগঠক নারায়ণ চন্দ্র বণিক। অনুষ্ঠানটি বাস্তবায়নে উপস্থিত ছিলেন- লাল সবুজ উন্নয়ন সংঘ ফেনী শাখার সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন রনি, অর্থ বিষয়ক সম্পাদক রেহান উদ্দিন পিয়াস, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক রাশেদুজ্জামান রাফি, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোবারক হোসেন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আতিক মজুমদার, ক্রিড়া বিষয়ক সম্পাদক আমজাদ খান, সিনিয়র সদস্য ইয়াছির আরাফাত, হোসেন প্রমুখ। লাল সবুজ উন্নয়ন সংঘের সদস্যদের জমানো টাকায় কেনা গাছের চারা রোপণ এবং শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে বিতরণ করা হবে। প্রতিবছরের মত এবছরও ১ লাখ চারা বিতরণ করবে বলে সংগঠনটি জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com