বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

চিলাহাটিতে করোনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য ও সুরক্ষা সামগ্রী সহায়তা প্রদান

আশরাফুল হক কাজল চিলাহাটি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১

নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটিতে করোনায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাদ্য ও সুরক্ষা সামগ্রী সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুন) সকালে দাতা সংস্থা একশনএইড বাংলাদেশ এর সহায়তায় উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) এই সহায়তা প্রদান করা হয়। এ্যাকসন ফর ইমপ্যাক্ট (এ ফোর ওয়ান) প্রকল্পের আওতায় এই সহায়তার ব্যবস্থাপনায় ছিল ভোগডাবুড়ি, কেতকীবাড়ি, গোমনাতী ও বামুনিয়া ইউনিয়নের যুব সংগঠন সমূহ। চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয় মাঠে ১৩৩ জন উপকারভোগীকে স্বাস্থ্যবিধি মেনে খাদ্য ও সুরক্ষা সামগ্রী সহায়তা প্রদান করা হয়েছে। উপস্থিত ছিলেন, উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) এর নির্বাহী পরিচালক আলাউদ্দিন আলী, যুব উন্নয়ন অধিদপ্তর ডোমার উপজেলার ক্রেডিট সুপার ভাইজার হাবীব মর্তুজা, যুব প্রচেষ্টার সভাপতি, মোকাদ্দেস লিটু প্রমূখ। সহায়তার মধ্যে ছিল চাল(২৮) ২৫ কেজি, মসুর ডাল ৩ কেজি, সয়াবিন তেল ৫ লিটার, লবন(কনফিডেন্স) ২ কেজি, আটা (এসিআই) ৩ কেজি, আলু ৩ কেজি, পিঁয়াজ ৩ কেজি, মেরিল সাবান ১০০ গ্রাম ২টি, মিনি সাবান ৪টি, ১২ প্যাকেটের এক প্যাকেট নেক্সাস বিস্কুট, সেপনিল হ্যান্ড স্যানিটাইজার ১টি, ডিটারজেন্ট পাউডার ১ কেজি, ৮ পিচ প্যাকেটের ন্যাপকিন চার প্যাকেট।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com