বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পিআইবির নতুন চেয়ারম্যান এনামুল হক চৌধুরী

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২৫ জুন, ২০২১

প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) পরিচালনা বোর্ডের নতুন চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন দি ডেইলি সানের সম্পাদক এনামুল হক চৌধুরী।
গতকাল বৃহস্পতিবার (২৪ জুন) পিআইবি পরিচালনা বোর্ড গঠন করে তথ্য মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। চেয়ারম্যানসহ মনোনীত সদস্যরা মনোনয়নের তারিখ থেকে দুই বছর দায়িত্ব পালন করবেন।
এর আগে পিআইবির চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত দৈনিক জাগরণের সম্পাদক আবেদ খানের মেয়াদ শেষ হওয়ায় তার স্থলাভিষিক্ত হলেন এনামুল হক।
এনামুল হক চৌধুরী এর আগে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), দ্য ইন্ডিপেন্ডেন্ট, নিউজ টুডে, রয়টার্স, দেশ টিভি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করেছেন।
পিআইবির নতুন পরিচালনা বোর্ডের সদস্যদের মধ্যে রয়েছেন- তথ্য মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থবিভাগ এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ মনোনীত যুগ্ম সচিব পদমর্যাদার একজন করে প্রতিনিধি। এছাড়া তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান, দৈনিক সমকালের সম্পাদক মুস্তাফিজ শফি, দি বাংলাদেশ পোস্টের প্রধান সম্পাদক শরীফ সাহাব উদ্দীন, ডিবিসি নিউজ টেলিভিশনের প্রধান সম্পাদক এম. মঞ্জুরুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) কোষাধ্যক্ষ দীপ আজাদ, বিএফইউজের সদস্য শেখ মামুনুর রশীদ, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, দৈনিক দেশ বর্তমানের সম্পাদক নাসিরুদ্দিন চৌধুরী।
পিআইবি মহাপরিচালক এই বোর্ডের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com