রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রুট পারমিট ছাড়া রাজধানীতে কোনো বাস চলবে না

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২৫ জুন, ২০২১

রাজধানীতে রুট পারমিট ছাড়া কোনো যানবাহন চলতে দেওয়া হবে না। গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টায় বাস রুট রেশনালাইজেশন কমিটির ১৭তম সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে মেয়র আতিকুল ইসলাম বলেন, আমরা রিপোর্ট পেয়েছি ১ হাজার ৬৪৬টি গাড়ি রুট পারমিশন ছাড়া ঢাকায় চলাচল করে। যাদের কোনো রুট পারমিশন নেই। আগামী ১ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, বিআরটিএ মিলে আমরা যৌথ অভিযান চালাবো। এই অভিযানে যাদের রুট পারমিট নেই তারা কেউ ঢাকা শহরে ঢুকতে এবং ঢাকার ওপর দিয়ে যেতে পারবে না।
তিনি আরও বলেন, আমরা দেখেছি বাসগুলো প্রথমে রেজিস্ট্রেশন নেয়, এরপর রুট পারমিশন গ্রহণ করে। কিন্তু সেটা আর হবে না। আগে রুট পারমিট গ্রহণ করতে হবে। তারপরে গাড়ি রেজিস্ট্রেশন হবে। আমরা আজকে দুই সিটি করপোরেশন মিলে সিদ্ধান্ত নিয়েছি ঢাকা শহরে যেসব গাড়ি চলাচল করবে তাদের রুট পারমিশন থাকতে হবে।
সংবাদ সম্মেলনে মেয়র তাপস বলেন, আগামী ৭ সেপ্টেম্বর থেকে ঘাটারচর থেকে মতিঝিল হয়ে সাইনবোর্ড পর্যন্ত বাস রুট রেশনালাইজেশন কার্যক্রম শুরু করতে চাচ্ছি। এটা আমাদের আজকের সভার মূল সিদ্ধান্ত। ঘাটারচরে একটি বাস ডিপো নির্মাণের জন্য আমরা দুই মেয়র একটি জায়গা শনাক্ত করেছি। এই রুটে চলাচলকারী বাসের মালিক পক্ষের সঙ্গে আমাদের চুক্তির খসড়া প্রণয়ন হয়েছে। সেই চুক্তি ৮ জুলাইয়ের মধ্যে চূড়ান্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমরা আশা করছি, আগামী ২৯ জুলাই এই চুক্তি সম্পাদন করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com