বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সিনিয়র সাংবাদিক মমতাজ উদ্দিন আর নেই

বাসস:
  • আপডেট সময় রবিবার, ২৭ জুন, ২০২১

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক কার্যনির্বাহী সদস্য ও ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক দপ্তর সম্পাদক সিনিয়র সাংবাদিক মমতাজ উদ্দীন আর নেই। গতকাল রোববার সকালে কুমিল্লার বরুড়া উপজেলার গ্রামের বাড়িতে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬২ বছর। দীর্ঘদিন যাবত তিনি অসুস্থতায় ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
সিনিয়র সাংবাদিক মমতাজ উদ্দিনের মৃত্যুতে ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মশিউর রহমান, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মিজান মালিক ও সাধারন সম্পাদক আলাউদ্দিন আরিফ এবং কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার (সিজেএফডি) সভাপতি শরীফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন আজ এক শোক বার্তায় তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
সাংবাদিক মমতাজ উদ্দিনের পরিবারের সদস্যদের প্রতি তারা গভীর সমবেদনা জানান। তিনি ডিআরইউ’র বর্তমান প্রশিক্ষণ সম্পাদক হালিম মোহাম্মদের বড় ভাই।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com