বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বৃটেনের নতুন স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২৭ জুন, ২০২১

ম্যাট হ্যানকক পদত্যাগ করার পর বৃটিশ স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে সাজিদ জাভিদকে। তিনি এর আগে সরকারের বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সঙ্কটজনক সময়ে তাকে স্বাস্থ্যমন্ত্রী নিয়োগ করায় নিজেকে সম্মানীত বলে মন্তব্য করেছেন তিনি। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এর ১৬ মাস আগে নিজের সহযোগীদের বরখাস্ত করতে তাকে নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী বরিস জনসন। কিন্তু তিনি সেই নির্দেশ অমান্য করে চ্যান্সেলর পদ ত্যাগ করেছিলেন। তারপর আবার ফিরলেন মন্ত্রীপরিষদে। ওই সময় মন্ত্রীপরিষদ থেকে তার বিদায় নিয়ে প্রধানমন্ত্রী বরিস জনসনের সাবেক সিনিয়র সহযোগী ডমিনিক কামিংসের সঙ্গে ক্ষমতার লড়াই শুরু হয় তার।
সেই লড়াই দৃশ্যত এখনও শেষ হয়নি। সাজিদ জাভিদকে স্বাস্থ্যমন্ত্রী নিয়োগ দেয়ার নেপথ্যে ফার্স্টলেডি ক্যারি জনসনের হাত আছে বলে অভিযোগ করেছেন ডমিনিক কামিংস। তিনি শনিবার রাতেই টুইটারে সরব হয়েছেন। সা¤প্রতিক সময়ে তিনি সাবেক স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানককের কঠোর সমালোচনা করেছিলেন। প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রতি ম্যাট হ্যানকককে বরখাস্ত করার জন্য তিনি অনুরোধ করেছিলেন। এমপিদের সাত ঘন্টার এক প্রশ্নোত্তর অধিবেশনে তিনি এই অনুরোধ করেছিলেন বলে জানিয়েছেন একটি কমিটিকে। এর ফল হিসেবে এ মাসের শুরুর দিকে হোয়াটসঅ্যাপের ম্যাসেজে বরিস জনসন দৃশ্যত সাবেক স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকককে আশাহীন বলে উল্লেখ করেন। তিনি ডমিনিক কামিংস এমপিদের সামনে আরো বলেছেন, প্রধানমন্ত্রীর স্ত্রী ক্যারি জনসন ১০ ডাউনিং স্ট্রিটে স্টাফদের বিষয়ে প্রভাব বিস্তার করেন। সর্বশেষ তিনি হস্তক্ষেপ করেছেন সাজিদ জাভিদের নিয়োগের ক্ষেত্রে। ওদিকে সাজিদ জাভিদকে নতুন এই দায়িত্ব দেয়ায় স্বাগত জানিয়েছেন ক্ষমতাসীন কনজার্ভেটিভ পার্টির সিনিয়র এমপি তোবিয়াস এলউড। তিনি ডিফেন্স সিলেক্ট কমিটির প্রধান। কনজার্ভেটিভ পার্টির নেতা নির্বাচনে ২০১৯ সালে ম্যাট হ্যানকককে সমর্থন করেছিলেন তোবিয়াস এলউড।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com