বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কোটালীপাড়ায় আম্বালা ফাউন্ডেশনের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ২৮ জুন, ২০২১

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আম্বালা ফাউন্ডেশনের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার আম্বালা ফাউন্ডেশনের কোটালীপাড়া অফিসের হলরুমে স্বাস্থ্যবিধি মেনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আম্বালা ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী মোঃ আতিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সাংবাদিক মিজানুর রহমান বুলু, এইচ এম মেহেদী হাসানাত, রতন সেন কংকন, গৌরাঙ্গ লাল দাস, মোঃ জাহিদুল ইসলাম, মেহেদী হাসান, বাইজীদ সাদ, আম্বালা ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার রঞ্জিত মল্লিক, হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ বক্তব্য রাখেন। আম্বালা ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী মোঃ আতিকুজ্জামান বলেন, আম্বালা ফাউন্ডেশন ২০১৯ সাল থেকে কোটালীপাড়া-টুঙ্গিপাড়া উপজেলায় মৎস্যজীবীদের আর্থ সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। এ পর্যন্ত এ অফিসের মাধ্যমে ১৩হাজার ১শত উপকারভোগীকে আর্থ সামাজিক উন্নয়নে বিভিন্ন ধরণের সহযোগিতা করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com