বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

চীন-পাকিস্তানের সিনেমায় অনন্ত জলিল

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২৮ জুন, ২০২১

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক অনন্ত জলিল। দেশের সিনেমায় প্রথম ডিজিটালের ছোঁয়া তার হাত ধরেই। বিগ বাজেটে হলিউডি স্টাইলে ‘দিন: দ্য ডে’ সিনেমাও নির্মাণ করেছেন এই প্রযোজক। এবার নরওয়ে, চীন ও পাকিস্তানের যৌথ প্রযোজনার সিনেমায় যুক্ত হতে যাচ্ছেন তিনি। এতে চিত্রনায়িকা বর্ষাকেও দেখা যেতে পারে অনন্ত জলিল বলেন, ‘সিনেমাটির মূল পরিচালক নরওয়ের। তার সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়। তিনি নরওয়ের নাগরিক হলেও পাকিস্তানি বংশোদ্ভূত। পাকিস্তানের দর্শকের জন্য তিনি সিনেমাটি বানাতে চান। বাংলাদেশের শিল্প-সংস্কৃতির প্রতিও তার ভালো লাগা আছে। তাই আমাদের দেশেও সিনেমাটি মুক্তি দিতে চান। যে কারণেই আমাকে তার সিনেমায় কাজের প্রস্তাব দেন। আমিও কাজটি করতে রাজি হয়েছি। সিনেমার নাম ‘দ্য লাস্ট হোপ’ হতে পারে।’ এ সিনেমায় তিন দেশের জনপ্রিয় তারকারা কাজ করবেন। এর মধ্যে রয়েছেনÍশাহরুখ খানের সহশিল্পী পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান, জাভেদ পারভেজ, কামাল খান, নরওয়ের শাওলি প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com