বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মগবাজারে বিস্ফোরণ হৃদয়বিদারক: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় সোমবার, ২৮ জুন, ২০২১

রাজধানীর মগবাজারে বিস্ফোরণের ঘটনাকে হৃদয়বিদারক উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহত ও আহতদের পরিবার-পরিজনদের প্রতি আমি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। গত রোববার (২৭ জুন) দিনগত রাতে এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, রাজধানীর মগবাজারে বিস্ফোরণে অন্তত সাতজনের প্রাণহানি ও অনেক মানুষের আহত হওয়ার ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মস্পর্শী। তিনি বলেন, বর্তমান সরকারের শাসনামলে রাজধানীর বিভিন্ন এলাকায় অগ্নিকা-সহ বিভিন্ন ধরনের বিস্ফোরণে মানুষের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও সরকার ও সিটি কর্পোরেশন এসবের পুনরাবৃত্তিরোধে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ দূরের কথা, বরং সবসময় উদাসীন থেকেছে। সব ধরনের অগ্নিকা- ও বিস্ফোরণের ঘটনার পর সরকারের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হলেও সব তদন্তই ঢাকাবাসীকে হতাশ করেছে। এসব মর্মস্পর্শী ঘটনা থেকে শিক্ষা নিয়ে তা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণে সরকারের উদাসীনতায় একের পর এক দুর্ঘটনায় অসংখ্য প্রাণ ঝরে যাচ্ছে, মানুষ সহায়-সম্বল হারিয়ে নিঃস্ব হচ্ছে। বিএনপি মহাসচিব বলেন, জনগণের জানমাল রক্ষা করতে সরকারের এই ব্যর্থতা ও উদাসীনতা জনজীবনকে চরম বিপন্ন ও দিশেহারা করে তুলেছে। সরকারের প্রয়োজনীয় দিক-নির্দেশনার অভাবে সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগ ও সংস্থা এসব দুর্ঘটনা প্রতিরোধে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারছে না। এজন্য এ ধরনের বিস্ফোরণ ও অগ্নিকা-ের ঘটনা রোধে সরকারের ভূমিকা নিয়ে জনমনে নানা প্রশ্নের উদ্রেক করেছে। তিনি মগবাজারে ভয়াবহ বিস্ফোরণের কারণ উন্মোচনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। একইসঙ্গে নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে আহতদের দ্রুত সুচিকিৎসা নিশ্চিতের জোর দাবি জানান। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণেরও দাবি করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com