বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জ্বর, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে কবীর সুমন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২৮ জুন, ২০২১

জ্বর, শ্বাসকষ্ট ও গলাব্যথা নিয়ে কলকাতার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন সংগীত শিল্পী কবীর সুমন। গতকাল সোমবার ভোরে এ শিল্পীকে কলকাতার শেঠ সুখলাল কর্ণনী মেমোরিয়াল হাসপাতালে (এসএসকেএম) ভর্তি করা হয় বলে পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, হাসপাতালে ভর্তির পর কবীর সুমনের করোনাভাইরাস নমুনা সংগ্রহ করা হয়েছে; তবে রিপোর্ট এখনও হাতে আসেনি। তার বুকের এক্স-রে, সিটি স্ক্যান ও রক্ত পরীক্ষাও করা হচ্ছে। সংবাদ প্রতিদিন জানিয়েছে, ৭২ বছর বয়সী সুমন গত চারদিন ধরে গলাব্যথার সঙ্গে শ্বাসকষ্টে ভুগছিলেন। হাসপাতালে তাকে অক্সিজেন দেওয়া হচ্ছে।

এসএসকেএম হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডা. সৌমিত্র ঘোষের তত্ত্বাবধানে সুমনের চিকিৎসা চলছে বলে পত্রিকাটি জানিয়েছে। সংবাদ প্রতিদিন লিখেছে, রোববার রাতে সুমনের ব়্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার রিপোর্ট ‘নেগেটিভ’ এসেছে। আরও নিশ্চিত হতে সোমবার ভোরে হাসপাতালে তার আরটিপিসিআর পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয়েছে। ওই রিপোর্ট পাওয়ার পর সুমনের চিকিৎসার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com