বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নিশো-তিশার অদ্ভুত প্রেমের গল্প

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ জুন, ২০২১

গল্পের নায়ক আফরান নিশো আর নায়িকা তানজিন তিশা। সিএমভি’র ব্যানারে ঈদের বিশেষ একটি নাটকে অভিনয় করেছেন দুজনে। নাম ‘হ্যালো শুনছেন?’। রাসয়াত রহমান জিকোর গল্পে এটি চিত্রনাট্য ও নির্মাণ করেছেন মিজানুর রহমান আরিয়ান। নাটকটি সম্পর্কে নির্মাতার বয়ান, ‘এটা অদ্ভুত প্রেমের গল্প। বিশেষ করে ছেলেটার চরিত্র অদ্ভুত। এক বৃষ্টির দিনে একটি টি-স্টলে আটকা পড়েন গল্পের পাত্র-পাত্রী। আমরা গল্পটিকে সত্যি করে তুলতে টানা তিনদিন শুটিং করেছি বৃষ্টির মধ্যে। বৃষ্টি অবশ্য কৃত্রিমভাবে তৈরি। আশা করছি দর্শকদের ভালো লাগবে কাজটি।’ ‘হ্যালো শুনছেন?’ নাটকে নিশো-তিশা ছাড়াও অভিনয় করেছেন সেতু, আজম খান, মম আলী প্রমুখ। নাটকটির প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ঈদে সিএমভি’র ব্যানারে মুক্তি পাচ্ছে এক ডজন বিশেষ নাটক। যার মধ্যে অন্যতম হলো মিজানুর রহমান আরিয়ানের এই নাটকটি। সবগুলো নাটক ঈদের সাতদিনে ধারাবাহিকভাবে প্রকাশ হবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com