বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মতলব উত্তরে ফসলী জমি নষ্ট করে ড্রেজার পাইপ স্থাপনে কৃষকদের প্রতিবাদ

মতলব উত্তর প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ জুন, ২০২১

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ফসলী জমি নষ্ট করে ড্রেজার পাইপ স্থাপন করায় প্রতিবাদ করেছে সানকিভাঙ্গা এলাকায় কৃষকরা। উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসানের কাছে অবৈধ ড্রেজার ও পাইপ অপসারণের জন্য আবেদন করেছেন অর্ধশতাধিক কৃষক। জহিরাবাদ ইউনিয়নের ৪ ও ৫নং ওয়ার্ডের সানকিভাঙ্গা গ্রামের উত্তর সানকিভাঙ্গা বিলের ধান ও পাট ক্ষেতের ফসল নষ্ট করে অবৈধভাবে ড্রেজার ও পাইপ স্থাপন করে খোরশেদ আলম স্বপন মল্লিক, শেখ ফরিদ মল্লিক ও মহসিন খান’সহ অন্যান্যরা। মঙ্গলবার (২৯ জুন) সকালে সানকিভাঙ্গা গ্রামের কৃষক-কৃষাণীরা জমিতে নেমে প্রতিবাদ জানান। কৃষক আবু ছালেক, দিলু, আবদুস ছাত্তার, ময়নুল হক, সেলিম প্রধান জানান, একটি প্রভাবশালী মহল আমাদের বোরো ধান ও পাট ক্ষেতের উপর দিয়ে ড্রেজার পাইপ স্থাপন করায় ধান ও পাট নষ্ট হচ্ছে। ক্ষেতের উপর বালু পরে ফসলের ব্যাপক ক্ষতি আশংকা করছি। মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান বলেন, অভিযোগ পেয়েছি,তবে কৃষকের ক্ষতি সাধন করে কোন প্রকার ড্রেজার মেশিন চলবে না।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com