বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কোটালীপাড়ায় করোনায় কর্মহীন হয়ে পড়া দরিদ্র মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ জুন, ২০২১

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কর্মহীন হয়ে পড়া দরিদ্র মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার আমতলী ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ইউনিয়নটির পরিষদ ভবন চত্ত্বরে ১শত কর্মহীন দদ্রির পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, লবণসহ বিভিন্ন ধরণের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হান্নান শেখ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় আমতলী ইউনিয়ন পরিষদের সচিব সুজয় সাহা, ইউপি সদস্য স্বপ্না আক্তার মিনি, রেবেকা বেগম , শিরিন বেগম, আবুল কালাম আজাদ, লিয়াকত হোসেন, যুবলীগ নেতা নাজমুল শেখ উপস্থিত ছিলেন। চেয়ারম্যান হান্নান শেখ বলেন, গত বছর মার্চ মাস থেকে করোনায় কর্মহীন হয়ে পড়া দরিদ্র মানুষদের মাঝে আমরা পরিষদের পক্ষ থেকে খাদ্য সামগ্রীসহ নানা ধরণের সাহায্য সহযোগিতা করে আসছি। যতদিন করোনা থাকবে আমাদের এ ধরণের কর্মকান্ড অব্যাহত থাকবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com