বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শপথ নিয়েছেন লক্ষ্মীপুর-২ নবনির্বাচিত সংসদ সদস্য এডঃ নুরউদ্দিন চৌধুরী নয়ন

লক্ষ্মীপুর প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ জুন, ২০২১

জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্ম সচিব ছুমিয়া খানমের চিঠির আলোকে সোমবার বিকালে সংসদ ভবনে শপথ অনুষ্ঠান শেষ হয়। সন্ধায় নেতা-কর্মীদের নিয়ে ধানমন্ডি -৩২ নাম্বারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সাংসদ নয়ন। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার , চিফ হুইপ , হুইপগণ , লক্ষ্মীপুর-৩ (সদরের) সাংসদ শাহজাহান কামাল, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) সাংসদ ড: আনোয়ার হোসেন খান, লক্ষ্মীপুরের আওয়ামীলীগ সভাপতি মিয়া গোলাম ফারুক পিংকু ও রায়পুর উপজেলা চেয়ারম্যান মামুনুর রশিদ প্রমূখ। উল্লেখ্য- ২১ জুন (সোমবার) লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী জেলা কমিটির সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়নের সঙ্গে জাতীয় পার্টি (জাপা) কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ ফায়িজ উল্যাহ প্রতিদ্বন্দ্বিতা করেন। বিপুল ভোটে নয়ন বেসরকারিভাবে নির্বাচিত হন। অন্যদিকে জামানত হারান জাপা প্রার্থী শিপন। প্রসঙ্গত, লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের এমপি কাজী শহীদ ইসলাম পাপুলের মানব ও অর্থপাচারের অভিযোগে কুয়েতে ৭ বছরের কারা ও অর্থদ- হওয়ায় আসনটি শূন্য ঘোষণা করেছিলেন নির্বাচন কমিশন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com