বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মনোহরদীতে বিভিন্ন কর্মসূচীতে নবাগত জেলা প্রশাসক

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ জুন, ২০২১

নরসিংদীর মনোহরদী উপজেলা সফর করেছেন নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান। তিনি মঙ্গলবার (২৯ জুন) সকালে উপজেলায় প্রথম সফরে এসে বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহন করেন। উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত করোনা ভাইরাস (কোভিট-১৯) এর প্রাদুর্ভাব মোকাবেলায় সচেতনতামূলক সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.এস.এম কাসেম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান। এছাড়াও তিনি করোনা সচেতনতা বৃদ্ধিতে উপস্থিত জনগণের মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও লিফলেট বিতরণ করেন। জেলা প্রশাসন নরসিংদীর সার্বিক ব্যবস্থাপনায় ও উপজেলা প্রশাসন মনোহরদীর বাস্তবায়নে ছয় হাজার দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার (নগদ টাকা) বিতরণ উদ্বোধন, প্রধানমন্ত্রীর উপহার জমি ও ঘর প্রাপ্ত ৫ জন নারীর কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ ফারুক খান, পৌরসভার মেয়র মোহাম্মদ আমিনুর রশিদ সুজন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রাজিবুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু প্রিয়াশীষ রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লায়ন ইঞ্জিঃ এম এস ইকবাল আহমেদ, ভাইস চেয়ারম্যান (মহিলা) আফরোজা সুলতানা রুবী, মনোহরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান, উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান, প্রতিষ্ঠান প্রধান, মসজিদের ইমাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান তারা প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com