বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিএনপি নেতা আসলাম চৌধুরীর রিমান্ড মঞ্জুর

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ৩০ জুন, ২০২১

রাজধানীর রমনা থানায় দায়ের করা নাশকতার মামলায় বিএনপির আলোচিত নেতা মোহাম্মদ আসলাম চৌধুরীর একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর শুনানি শেষে এ আদেশ দেন। আদালতের রমনা থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, বুধবার রমনা থানায় দায়ের করা নাশকতা মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মাহফুজুল হক ভূঁইয়া মামলার সুষ্ঠু তদন্তের প্রয়োজনে আসলাম চৌধুরীর ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। এসময় আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, ২০১৩ সালে রমনা থানা এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে শাহবাগ থানা পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com