বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দিনভর শক্তি যোগাবে যেসব খাবার

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ৩০ জুন, ২০২১

ভরপেট খেয়েও শরীরে তাল পান না অনেকে। দেখা যায়, কাজে আসছে না উৎসাহ, শরীরটাও লাগছে অসাড়। এর মানে, খাবার বাছাইতে হচ্ছে গলদ। খাবারের তালিকায় যেসব রাখলে সারাদিন শরীরে শক্তি পাওয়া যাবে, সেগুলোই জানা যাক এবার।
ওটস: প্রচুর ফাইবার সমৃদ্ধ খাবারটি শরীরে সুগারের মাত্রা বাড়াবে না। উল্টো দেবে ক্যালরির যোগান। আবার দীর্ঘক্ষণ পেট ভরা ভাবটাও বজায় থাকবে।
দই: দইয়ে থাকে প্রোটিন, ক্যালসিয়াম ও দরকারি ফ্যাট, যা শরীরে শক্তি যোগায়। সকালে বা দুপুরে দই খেলে সারাদিন শরীরে থাকবে চাঙ্গাভাব। দই হজমেও সাহায্য করে। তাই গ্যাস্ট্রাইটিসজনিত অস্বস্তিকর
কলা: প্রাকৃতিক সুগারে পরিপূর্ণ কলা শরীরকে সতেজ রাখার জন্য অন্যতম সেরা খাদ্য। একটি কলা খেলে যতক্ষণ পর্যন্ত মানুষের শরীর সতেজ থাকে তা আর অন্য ফলে পাওয়া যায় না। পটাশিয়াম ও আঁশযুক্ত ফল হওয়ায় কলাকে সবসময় আদর্শ ফল হিসেবে বিবেচনা করা হয়।
বাদাম ও বীজ: বাদাম ও বীজ জাতীয় খাবার শরীরকে চাঙ্গা রাখতে সাহায্য করে। চিনাবাদাম, কাঠবাদাম, মিষ্টি কুমড়ার বীজ ও তিসি মানুষের শরীরে বেশ শক্তি যোগায়। তাই প্রতিদিন খাবার তালিকায় এসব খাবার রাখার চেষ্টা করুন। এর মধ্যে মিষ্টি কুমড়ার বীজ ও সূর্যমুখির বীজ নানা ধরনের খনিজের চাহিদাও পূরণ করবে।
কাওন: কাওনে আছে প্রচুর প্রোটিন ও অন্যান্য পুষ্টিগুণ যা শরীরে শক্তি যোগালেও মেদ জমতে দেবে না। সারাদিন সতেজ থাকতেও কাওন খুব কাজের। ভাতের বিকল্প হিসেবেও কাওন বেশ উপযুক্ত। চালের মতো ধুয়ে পরিমাণমতো লবণ মিশিয়ে মাঝারি আঁচে রান্না করুন। পানি শুকিয়ে এলে ১০-১৫ মিনিট জ্বাল কমিয়ে রাখুন। এরপর ভর্তার মতো নেড়ে মুরগি বা মাছ দিয়ে খেতে পারেন। কাওন আমিষ ও আঁশে পরিপূর্ণ একটি খাবার। এতে আছে ভিটামিন, মিনারেল ও ম্যাঙ্গানিজ। এটি গ্লুটেন-মুক্ত।
স্প্রাউটস: ছোলা ও সিমের বীজ যদি অঙ্কুরিত অবস্থায় খাওয়া যায় তবে তা শরীরের জন্য খুব উপকারী। একে বলা হয় সুপারফুড। স্প্রাউটস আপনার শরীরকে শুধু সতেজই রাখবে না, প্রয়োজনীয় আয়রনও যোগাবে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com