বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আলফাডাঙ্গায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ৩০ জুন, ২০২১

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার জাটিগ্রাম থেকে ৯২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ শিপন মোল্যা(২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে আলফাডাঙ্গা থানা পুলিশ। শিপন মোল্লা জাটিগ্রামের মনজুর মোল্লার ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে ২৯জুন রাত ১০টার দিকে এস আই উত্তম কুমার সেন সঙ্গীয় ফোর্স নিয়ে জাটিগ্রাম দক্ষিনপাড়া ইস্রাফিল মিয়ার বাড়ির সামনে পাট পাট ক্ষেতের পার্শ্ব থেকে আটক করে তার দেহে তল্লাশি চালিয়ে নীল রংয়ের একটি প্যাকেটে রক্ষিত ৯২পিচ ইয়াবা ও একটি মোবাইল ফোন জব্দ করে। এসময় শিপনের সাথে থাকা অপর সহযোগী ইয়াছিন(২৪) ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ বিষয়ে আলফাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ওয়াহিদুজ্জামান জানান, এরা আলফাডাঙ্গা ও কাশিয়ানি থানা এলাকায় ভ্রাম্যমান ভাবে মাদক ব্যাবসা চালিয়ে আসছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com